সাতক্ষীরায় মেয়র প্রার্থীকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী নাসিম ফারুক খানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গত শনিবার রাতের এক বিবৃতিতে ওই বহিষ্কারের কথা বলা হয়। তবে নাসিম ফারুক খান বলেন, তিনি ২০০৪ সালে স্বেচ্ছায় বিএনপি থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমি প্রথম থেকে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে প্রচার চালিয়ে আসছি। বিএনপি বা অন্য কোনো দলের মনোনয়নের জন্য আবেদনও করেনি।’