প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা জেলায় চাহিদার তুলনায় অতিরিক্ত খাদ্য উৎপাদিত হয়। জেলায় প্রতিবছর দুই লাখ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত থাকে। তা সত্ত্বেও অপুষ্টির হার বেশি। এ ক্ষেত্রে হেলেঞ্চা, কলমি, শাপলা, থানকুনি, কালো বনকচুসহ প্রাকৃতিক উৎসগুলো সংরক্ষণ ও ব্যবহারের মাধ্যমে অপুষ্টি দূর করা সম্ভব। নিরাপদ খাদ্য, খাদ্যনিরাপত্তা ও কুড়িয়ে পাওয়া পুষ্টির প্রাকৃতিক উৎস সংরক্ষণ-বিষয়ক সংলাপে এসব কথা বলেন বক্তারা। গতকাল শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে গবেষণাপ্রতিষ্ঠান বারসিক এই সংলাপের আয়োজন করে। আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুণ কুমার মণ্ডল।