সাতক্ষীরার অভিযুক্ত সেই শিক্ষক বদলি তদন্ত কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়া না পারায় দ্বিতীয় শ্রেণীর এক শিশুকে পিটিয়ে আহত করার ঘটনায় সাতক্ষীরা সদর উপজেলার অভিযুক্ত সেই শিক্ষককে বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মিরাজুল আশরেকিন এ বদলির নির্দেশ দেন।এ ঘটনায় সাতক্ষীরা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া অভিযুক্ত শিক্ষক ও সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।সদর উপজেলার ফিংড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আসাদুজ্জামান গত ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয় শ্রেণীর ছাত্র সৌরভ ঘোষকে লাঠি দিয়ে নির্দয়ভাবে পিটিয়ে আহত করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে গতকাল প্রথম আলোসহ কয়েকটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।