সাতক্ষীরার এসপি ও পাঁচ ওসিকে ইসিতে হাজির হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়ম ঠেকাতে ব্যর্থ হওয়ায় সাতক্ষীরার জেলা পুলিশ সুপার চৌধুরী মনজুরুল কবির ও পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কাল বুধবার নির্বাচন কমিশনে হাজির হতে বলা হয়েছে। গতকাল সোমবার এই নির্দেশ দিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে তাঁদের চিঠি পাঠানো হয়েছে।
গতকাল রাতে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য জানান।
কমিশন সচিবালয়ের উপসচিব শামসুল আলমের সই করা এই চিঠিতে বলা হয়েছে, ২২ মার্চ প্রথম ধাপের ইউপি নির্বাচনে অনিয়মের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য সাতক্ষীরার জেলা পুলিশ সুপার এবং সদর, তালা, কলারোয়া, শ্যামনগর ও দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্বাচন কমিশনের নির্দেশে ৩০ মার্চ বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।