সাতক্ষীরার ঘোজাডাঙ্গায় বিজিবি ও বিএসএফের যৌথ পরিদর্শন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণসংক্রান্ত সমস্যা সমাধানে বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা যৌথ পরিদর্শন শেষে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা তিনটা ৪০ মিনিট পর্যন্ত ভোমরা-ঘোজাডাঙ্গা সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা যৌথ পরিদর্শন ও আলোচনা করেন।নয় সদস্যের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে নেতৃত্ব দেন খুলনার সেক্টর কমান্ডার কর্নেল আলী আহম্মেদ খান। নয় সদস্যের ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) বাহিনীর কলকাতার আলমবাজার সেক্টরের ডিআইজি প্রসাদ সিং ও ডি এস ভাটি।সাতক্ষীরা বিজিবির ৪১ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।