সাতক্ষীরার জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার গজনবী স্টেডিয়ামে প্রিয় গ্রুপ আন্তজেলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের সমাপনী খেলায় সাতক্ষীরা ৩-০ সেটে ভোলাকে হারিয়ে জয় পেয়েছে। গতকাল বুধবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভোলা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন, ফুটবল সংগঠক মো. আতিকুল ইসলাম, এ এইচ আসলাম সানী, আশিকুর রহমান, প্রিয় গ্রুপের চেয়ারম্যান মাইনুল হোসেন প্রমুখ। ২৬ নভেম্বর ১৪টি জেলা দল নিয়ে চূড়ান্ত পর্বের খেলা শুরু হয়।