সাতক্ষীরার তিন থানার ওসি একযোগে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর থানাসহ তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। গতকাল সোমবার বিকেলের দিকে তাঁদের বদলি করা হয়। পুলিশের একটি দায়ত্বশীল সূত্র জানায়, সাতক্ষীরায় সম্প্রতি ঘটে যাওয়ার পুলিশের ব্যর্থতাকে দায়ী করে আওয়ামী লীগের নেতা-কর্মীসহ জনতার দাবির মুখে খুলনা রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শকের নির্দেশে তাঁদের বদলি করা হয়েছে।সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয় থেকে জানা গেছে, সাতক্ষীরা সদর থানার ওসি গাজী মোহাম্মদ ইব্রাহীমকে চুয়াডাঙ্গায়, আশাশুনি থানার ওসি এমদাদ হোসেনকে খুলনায় এবং কালীগঞ্জ থানার ওসি আলী আহম্মেদ মাসুদকে যশোর জেলায় বদলি করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরার গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. আমানুল্লাহকে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গতকাল সোমবার সন্ধ্যার দিকে যোগদান করেছেন।