সাতক্ষীরার পাঁচটি চিংড়িঘেরে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা দেবহাটা উপজেলার নোড়ারচকে গত রোববার রাতে পাঁচটি চিংড়ি ঘেরে ডাকাতি হয়েছে। এ সময় ভূমিহীন নেতা নামধারী ডাকাত দলের সদস্যরা লক্ষাধিক টাকার মাছ ও মালামাল লুট করে।নোড়ারচকের শশীভূষণ বিশ্বাস ও গুণধর মণ্ডল জানান, রোববার গভীর রাতে ১৫ থেকে ১৬ জন সন্ত্রাসী ওই পাঁচটি ঘেরের পাহারাদার ও মালিকদের অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা প্রমথ মণ্ডল, অজিত মণ্ডল, কমল বর্মণ ও তাঁদের দুজনের চিংড়ি ঘেরের মাছ লুটপাট করে। এ ঘটনায় থানায় এজাহার দেওয়া হলে স্থানীয় কেনারাম মণ্ডল, শহীদুল, সিরাজুলসহ ১০ থেকে ১২ জন শশীভূষণের ছেলে, স্ত্রীসহ তাঁদের পরিবারের সদস্যদের তিন দিনের মধ্যে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেন। কেনারাম মণ্ডল ও শহীদুল ইসলাম ডাকাতির ঘটনা অস্বীকার করে বলেন, ঘের মালিকেরা অযথা তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।