সাতক্ষীরার ব্যালট ঝিনাইদহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুল ইসলাম নামের এক ব্যক্তি ব্যালট পেপার হাতে নিয়ে দেখতে পান, নৌকা প্রতীকের প্রার্থীর নাম লেখা রয়েছে শহিদুল ইসলাম। অথচ তাঁর এলাকার ওই প্রতীকের প্রার্থী নওশের আলী। একইভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থীর নাম আসাদুর রহমান, কিন্তু তাঁর এলাকায় বিএনপির প্রার্থী মিজানুর রহমান।
এই অসংগতি দেখে নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তাদের প্রশ্ন করলে বেরিয়ে আসে এই ব্যালটগুলো সাতক্ষীরা উপজেলার ভোমরা ইউনিয়ন পরিষদের। সেখানেও গতকাল মঙ্গলবার ইউপি নির্বাচনে ভোট নেওয়া হয়। বিষয়টি ধরা পড়ার আগে ঝিনাইদহের কোটচাঁদপুরের সাব্দালপুর ইউপির দুটি কেন্দ্রে ৬৮টি ভোট দেওয়া হয়। পরে প্রিসাইডিং কর্মকর্তারা বাকি ব্যালটগুলো বাতিল করেন।
সাব্দালপুর ইউপির লক্ষ্মীকুণ্ডু ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল কাদের বলেন, অন্য এলাকার ব্যালট পেপার এখানে চলে এসেছে। ভোটারদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে সেই ব্যালট বই বাতিল করেন। কিন্তু এর আগেই তাঁর ওই কেন্দ্রে ৫৮টি ভোট দেওয়া সম্পন্ন হয়।
পাশের কেন্দ্র লক্ষ্মীকুণ্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একইভাবে আরও ১০টি ভোট দেওয়া হয়।