সাতক্ষীরার সন্তান সৌম্য সরকারকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জাতীয় দলের সদস্য ও বিশ্বকাপ ক্রিকেট খেলে দেশে ফেরা অলরাউন্ডার সাতক্ষীরার সন্তান সৌম্য সরকারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে জেলা স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জেলার কৃতি এই সন্তানকে স্থানীয় সাংসদ, আওয়ামী লীগ ও প্রশাসনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সাংসদ মীর মোস্তাক আহমেদ ও মুস্তফা লুৎফুল্লাহ, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রিফাত আমিন, জেলা প্রশাসক নাজমুল আহসান ও পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির সৌম্য সরকারের গলায় জাতীয় পতাকা পরিয়ে দিয়ে তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন।
এ সময় স্টেডিয়ামে উপস্থিত হাজারো ক্রিকেটপ্রেমী দর্শক করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানায়। জন্মস্থানের মানুষের কাছ থেকে প্রাণঢালা ভালোবাসা ও সম্মাননা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সৌম্য।