সাতক্ষীরার সব সড়কে পরিবহন ধর্মঘটের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ আগামীকাল সোমবার থেকে সাতক্ষীরার সব সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। বিভিন্ন সড়কে নছিমন, করিমন, ব্যাটারিচালিত অটোরিকশা, ভটভটি, ট্রলি ও অনিয়মতান্ত্রিকভাবে বিআরটিসির বাস চলাচল বন্ধের দাবিতে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে। গত শুক্রবার ও গতকাল শনিবার সাতক্ষীরা শহরে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোসফিকুর রহমান জানান, নছিমন ও করিমন চলাচলের ব্যাপারে ইতিমধ্যে কড়াকড়ি আরোপ করা হয়েছে।জেলা প্রশাসক মো. আবদুস সামাদ জানান, পুলিশ ও জেলা প্রশাসন মিলে বাস-মিনিবাস ও শ্রমিকসংগঠনগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।