সাতক্ষীরার সীমান্তে ছয় বাংলাদেশি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ পথে ভারত থেকে আসার অভিযোগে ছয়জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গতকাল রোববার ভোরে তাদের সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে আটক করেন।আটক হওয়া ছয়জন হলেন: খুলনার কয়রা উপজেলা সদরের উমেশ চন্দ্র মণ্ডল, একই এলাকার আমীর আলী গাজী, মফিজুল ইসলাম; সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা শহরের পরিমল সরকার, প্রদীপ মণ্ডল ও মোসলেম আলী। বৈকারী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নজরুল ইসলাম জানান, বাংলাদেশি ছয়জন নাগরিক অবৈধ পথে ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশ ঢোকে। পরে তাদের সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া বাজার থেকে আটক করে সদর থানায় সোপর্দ করা হয়।