সাতক্ষীরায় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার আট দিন পর নাছিমা খাতুন (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত আটটায় তিনি মারা যান। গৃহবধূ অগ্নিদগ্ধ হওয়ার পরই এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাঁর স্বামী শওকাত আলীকে গ্রেপ্তার করে। নিহত গৃহবধূর পারিবারিক সূত্র জানায়, গত ২৯ আগস্ট রাত আটটার দিকে সাতক্ষীরা শহরের ইটেগাছা এলাকায় নিজ ঘরে অগ্নিদগ্ধ হন নাছিমা। গুরুতর আহত অবস্থায় পরদিন তাঁকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।