সাতক্ষীরায় অস্ত্রসহ তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা ইউনিয়নের ভাটপাড়া মাঠ থেকে গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে গ্রামবাসী এক তরুণকে পিস্তল ও একটি গুলিসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে।গ্রেপ্তার হওয়া তরুণের নাম আরিফ হোসেন (২৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা ইউনিয়নের নয়দাপাড়া গ্রামের নূর মোহামঞ্চদ গাইনের ছেলে।গ্রামবাসী জানান, গতকাল ভোর পাঁচটার দিকে আরিফ হোসেনসহ পাঁচজন ভাটপাড়া থেকে একটি ইঞ্জিনচালিত ভ্যানে ঝাউডাঙায় যাচ্ছিলেন। তাঁদের চালচলন ও আচরণে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। লোকজন ভ্যানটি থামানোর ইঙ্গিত দেওয়ার সঙ্গে সঙ্গে চারজন পালিয়ে যান। এ সময় আরিফকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান জানান, এ ঘটনায় আরিফ হোসেনের বিরুদ্ধে উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। সদর থানায় আরিফের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির একটি মামলা রয়েছে। এ ছাড়া কলারোয়া ও পাটকেলঘাটা থানায় তাঁর বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।