সাতক্ষীরায় আ.লীগ কর্মী হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শহরতলি কুচপুকুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগের কর্মী সিরাজুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে নিহত সিরাজুলের ছেলে কবিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় জামায়াত-শিবিরের ২৫ জন কর্মীকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা সিরাজুল ইসলামের ঘরে ঢুকে তাঁকে গুলি করে হত্যা করেন। এই সময় তাঁরা তাঁর ভগ্নিপতি কওছার আলীকে গুলি করে ও তাঁর ছেলে শিমুল হোসেনকে পিটিয়ে জখম করেন।