সাতক্ষীরায় আ.লীগ কর্মীকে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামে আওয়ামী লীগের কর্মী সিরাজুল ইসলামকে (৫২) গুলি করা হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করে তাঁকে। এ সময় তাঁর ভাগনে মো. শিমুল হোসেনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।
নিহত সিরাজুল ইসলামের ছেলে কবির হোসেনের দাবি, জামায়াত-শিবিরের কর্মীরা তাঁর বাবাকে গুলি করে হত্যা করেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিমুল হোসেনকে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে।