সাতক্ষীরায় আজ থেকে পরিবহন ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে নছিমন ও করিমনসহ শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যানবাহনের চলাচল বন্ধ করার দাবিতে আজ রোববার থেকে সাতক্ষীরা জেলায় বাস, মিনিবাস ও ট্রাকমালিক এবং শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে।
গতকাল শনিবার দুপুরে জেলা শহরের বাস টার্মিনালের সম্মেলন কক্ষে এক সভায় ঐক্য পরিষদের নেতারা এ সিদ্ধান্ত নেন।