সাতক্ষীরায় আসামি বাকী নিজ বাড়িতে পুলিশি নজরদারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সাতক্ষীরার এম আবদুল্লাহিল বাকীকে নিজ বাড়িতে নজরদারিতে রেখেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর থেকে সাতক্ষীরা সদর উপজেলার বুলারাটি গ্রামের বাড়িতে নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
আবদুল্লাহিল বাকীর বয়স ১০০ বছরের মতো। তাঁকে নজরদারিতে রাখার বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, তিনি অসুস্থ। আগামী রোববার (কাল) তাঁকে ঢাকায় আদালতে পাঠানো হবে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাতক্ষীরায় চারজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। এর মধ্যে জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সাবেক সাংসদ আবদুল খালেক মন্ডল কারাগারে আছেন। পলাতক থাকায় আবদুল্লাহিল বাকীসহ তিনজনের বিরুদ্ধে ৮ মার্চ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।