সাতক্ষীরায় এক গৃহবধূকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরকীয়ায় আপত্তি ও দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় ময়না খাতুন (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তাঁর স্বামী বিরুদ্ধে। রোববার দুপুরে ওই গৃহবধূর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার সদর উপজেলার বালিথা গ্রামে। এ ঘটনায় স্বামী নেছারউদ্দিন খাঁকে পুলিশ গ্রেপ্তার করেছে।