সাতক্ষীরায় এক জঙ্গি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরের ইটেগাছা গ্রামের নিজ বাড়ি থেকে গতকাল বুধবার জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম সেলিম সরদার (৩৭)।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান খান বলেন, সেলিম জেএমবির সক্রিয় সদস্য। তিনি ২০০৫ সালের ৫ জানুয়ারি গোপালগঞ্জের কোটালিপাড়ায় ব্র্যাক কার্যালয়ে বোমা হামলার একজন আসামি। ওই বছর ১৭ জানুয়ারি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ২০১০ সালে ঈদুল ফিতরের আগে তিনি মুক্তি পেয়ে সাতক্ষীরায় এসে আবার জেএমবির সদস্যদের সংগঠিত করতে কাজ করছিলেন। পুলিশ দীর্ঘদিন ধরে তাঁকে খুঁজছিল। গতকাল দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।