সাতক্ষীরায় এম আর খান স্মরণে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অধ্যাপক এম আর খান স্মরণে গতকাল রোববার সাতক্ষীরায় আলোচনা সভা হয়েছে। বাংলাদেশ শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের সাতক্ষীরা শাখার উদ্যোগে ফাউন্ডেশনের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়।
শিশু বিশেষজ্ঞ এম আর খানের জীবনী নিয়ে আলোচনা করেন বাংলাদেশ শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আহম্মদ, সাবেক প্রতিমন্ত্রী আফতাবুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, এম আর খানের মৃত্যুতে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তিনি শুধু একজন চিকিৎসক ছিলেন না, ছিলেন সমাজসেবক। বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য গড়ে তুলেছিলেন ভোকেশনাল ইনস্টিটিউট। সমাজসেবামূলক একাধিক প্রতিষ্ঠান গড়ে সমাজ তথা দেশের উন্নয়নে তিনি কাজ করে গেছে আজীবন।