সাতক্ষীরায় এসিড-সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আজ মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার পশ্চিম খাজরা গ্রামে নাসিমা খাতুনের ওপর এসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ শনিবার মানববন্ধন কর্মসূচি পালিত হবে। সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাতক্ষীরা বন্ধুসভার উদ্যোগে ও প্রথম আলো সহায়ক তহবিলের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হবে।পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম খাজরা গ্রামের নদীর চরে দীর্ঘদিন ধরে বসবাস করছে নাসিমার পরিবার। চরের ওই জমি দখলে নেওয়ার জন্য গত ১৩ ফেব্রুয়ারি সন্ত্রাসীরা তাঁদের ঘরে আগুন লাগিয়ে দেয়। বাধা দিতে এলে সন্ত্রাসীরা নাসিমাকে মারধর করে এবং তাঁর শরীরে এসিড ছুড়ে মারে। এতে তাঁর ডান হাত এবং পিঠ দগ্ধ হয়। তাঁকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।এ ঘটনায় পশ্চিম খাজরা গ্রামের আবদুল মাজেদ ও আবদুল হামিদকে আসামি করে আশাশুনি থানায় মামলা করেন নাসিমার স্বামী আবদুর রাজ্জাক।