সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার সম্মেলন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ওই দিন শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সম্মেলন শেষে দলটির ১৪ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মেলন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ ও ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদক মুস্তফা লুৎফুল্লাহ। স্বাগত বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সম্পাদক সাবীর হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সাংসদ ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা।
সম্মেলনে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মনসুর আহমেদ, জেলা জাসদের সভাপতি কাজী রিয়াজ, সিপিবির জেলা সভাপতি আবুল হোসেন প্রমুখ বক্তব্য দেন।
সমেঞ্চলনের দ্বিতীয় অধিবেশনে রাত আটটার দিকে সাংসদ মুস্তফা লুৎফুল্লাহকে সভাপতি ও মহিবুল্লাহ মোড়লকে সম্পাদক করে ১৪ সদস্যের সাতক্ষীরা জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সাবীর হোসেন, ফাহিমুল হক, ময়নুল হাসান, স্বপন কুমার শীল, আবদুল জলিল মোড়ল, সরদার রফিকুল ইসলাম, আবদুর রউফ, নাসরিন খান, পাল শুভাশীষ, আল মাহমুদ, মফিজুল হক ও নির্মল কুমার সরকার।