সাতক্ষীরায় কনস্টেবলের স্ত্রীকে জবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরতলীর রসুলপুর মেহেদীবাগে মরিয়ম বেগম (৪৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল রোববার ভোরে বাড়ির আঙিনা থেকে তাঁর জবাই করা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মরিয়মের স্বামী মো. সামছুর রহমান বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। এ ঘটনায় নিহত মরিয়মের স্বামী সদর থানায় মামলা করেছেন। পুলিশ ওই গৃহবধূর মেয়ে লাকী, ছোট বোন রেহেনা ও আছিয়া খাতুন নামে এক প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহত মরিয়মের বোন রেহানা জানান, সকালে দরজা খুলে বেরিয়ে তিনি বাড়ির উঠানে মরিয়মের গলাকাটা লাশ দেখতে পান। রেহানার ধারণা, মরিময় প্রতিদিনের মতো গতকাল ভোরে অজু করার জন্য বাইরে গিয়েছিলেন। ওই সময় কে বা কারা তাঁকে জবাই করে হত্যা করেছে।নিহত মরিয়মের ভাই ইউনুস আলী জানান, তাঁর ভগ্নিপতি সামছুর রহমান ১০ বছর আগে মরিয়মের নামে রসুলপুরের মেহেদীবাগে পাঁচ শতক জমি কেনেন। তিন বছর আগে ওই জমিতে বাড়ি নির্মাণের সময় তাঁদের মেয়ে লাকী খাতুনের স্বামী লিটন হোসেন কিছু টাকা দেন। লাকি ওই জমি তাঁর নামে লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী খান জানান, এটি পরিকল্পিত হত্যা। নিহত মরিয়মের স্বামী জমি নিয়ে জামাতার সঙ্গে বিরোধের কথা মামলায় উল্লেখ করেছেন। হত্যায় ব্যবহূত বঁটি জব্দ করা হয়েছে।