সাতক্ষীরায় কলেজের শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করার অভিযোগে সাতক্ষীরার ছফুরননেছা মহিলা কলেজের শিক্ষক আসাদুল্লাহ আল গালিবকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনসুর আহম্মেদ। জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী খান সাতক্ষীরা মুখ্য বিচারিক হাকিমের আদালতে আসাদুল্লাহ আল গালিবের সাত দিনের রিমান্ডের আবেদন করেছেন। আদালত আবেদন গ্রহণ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।অভিযোগে জানা যায়, সাতক্ষীরা শহরের ছফুরননেছা মহিলা ডিগ্রি কলেজে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের এক আলোচান সভায় আসাদুল্লাহ আল গালিব বলেন, ‘শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া সঠিক হয়নি। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা যাবে না। হায়াত-মউত আল্লাহর হাতে। ষোলআনা পূর্ণ হয়েছে, তাই শেখ মুজিব গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।’