সাতক্ষীরায় কৃষক দলের নেতাকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলায় গত মঙ্গলবার কৃষক দলের সভায় প্রতিপক্ষের হামলায় সদর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইনছার আলী গোলদার নিহত হয়েছেন। এ ঘটনায় সরুলিয়া ইউপি চেয়ারম্যান মো. বদরুজ্জামানকে পুলিশ গ্রেপ্তার করেছে।তালা উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে উপজেলা কৃষক দলের বর্ধিত সভা শুরু হয়। একপর্যায়ে বিএনপির উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সরুলিয়া ইউপি চেয়ারম্যান মো. বদরুজ্জামানের নেতৃত্বে ৩০-৪০ জন সভাস্থলে হামলা করেন। এ সময় বেধড়ক মারধরে ১২ জন আহত হন। গুরুতর আহত ইনছার আলী গোলদার ও বিএনপির সরুলিয়া ইউনিয়নের সভাপতি রাসেদুল হককে প্রথমে পাটকেলঘাটায় স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে ইনছার আলী মারা যান।এ ঘটনায় বিএনপির সুরুলিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক রকিবউদ্দিন সরদার বাদী হয়ে মো. বদরুজ্জামানসহ ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ জনের নামে মঙ্গলবার রাতেই মামলা দায়ের করেন।মো. বদরুজ্জামান দাবি করেন, রাসেদুল হকের লোকজনের সঙ্গে তাঁর পক্ষের লোকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় পড়ে গিয়ে ইনছার আলী গোলদার হূদেরাগে আক্রান্ত হন এবং পরে মারা যান।পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান জানান, ইনছার আলী গোলদারকে হত্যার অভিযোগে মো. বদরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে উপজেলার আঠারই গ্রামে তাঁর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।