সাতক্ষীরায় গুলিসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা শহরের বাস টার্মিনাল এলাকার একটি রেস্টুরেন্ট থেকে গত রোববার সন্ধ্যায় অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন খুলনার দৌলতপুর এলাকার আড়ংঘাটা এলাকার আবদুল আলিমের ছেলে আবদুল কালাম আজাদ ও সাতক্ষীরা শহরের ইটেগাছা গ্রামের আবদুল আজিজের ছেলে মাজহারুল ইসলাম। র্যাব-৬-এর ডিএডি মোফাজ্জেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে আমেরিকায় তৈরি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চারটি গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দাবি, তাঁদের কাছে অস্ত্র ছিল না। সাতক্ষীরা সদর থানার ওসি গাজী মোহামঞ্চদ ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।