সাতক্ষীরায় গৃহবধূ ও মাগুরায় বৃদ্ধা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহমঞ্চদপুর উপজেলার কানাইনগর গ্রাম থেকে পুলিশ গত মঙ্গলবার বিকেলে লীলা রানী ঘোষ (৭৬) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। ওই বাড়িতে স্থাপিত লীলা পোলট্রি ফার্মের কর্মচারী মুহামঞ্চদ মোল্লা (৩৮) পলাতক আছেন। পুলিশ ও বৃদ্ধার ছেলেরা জানান, গত সপ্তাহে পরিমল ঘোষ তাঁর বৃদ্ধা মা এবং খামারের কর্মচারী মুহামঞ্চদ মোল্লাকে বাড়িতে রেখে স্ত্রী-সন্তান নিয়ে কুষ্টিয়ায় বেড়াতে যান। মঙ্গলবার বিকেল পর্যন্ত লীলা রানী ঘোষ ঘর থেকে বের না হওয়ায় প্রতিবেশীরা ঘরের দরজায় ধাক্কাধাক্কি করেন। এতে সাড়া না পেয়ে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে লীলা রানীর লাশ উদ্ধার করে। এ সময় ঘরের আলমারি ভাঙা ছিল। মহমঞ্চদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা বলেন, বৃদ্ধার ছেলেদের দাবি, আলমারি থেকে ১০ ভরি স্বর্ণালংকার ও বেশ কিছু নগদ টাকা খোয়া গেছে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া গ্রামে গত মঙ্গলবার রাতে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের স্বামী সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে। নিহতের গৃহবধূ মারুফার ভাই মো. হাবিবুল্লাহ অভিযোগ করেন, তাঁর বোনের সঙ্গে কুড়িকাউনিয়ার সাইদুর রহমানের নয় বছর আগে বিয়ে হয়। তাঁর ভগ্নিপতি মারুফার ওপর প্রায়ই নির্যাতন চালাতেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে সাইদুর মারুফাকে মারধর করার একপর্যায়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যান। গত বুধবার সকালে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে হাবিবুল্লাহ সাইদুর রহমানকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।