সাতক্ষীরায় গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা কারাগারের সামনে থেকে এক গৃহবধূকে (২২) অপহরণ করে নিয়ে যাওয়ার পর ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার কালীগঞ্জ উপজেলার নলতা মাখুরালি গ্রামে এ ঘটনা ঘটে । অপহরণ ও ধর্ষণের অভিযোগে ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত বৃহস্পতিবার কালীগঞ্জ থানায় মামলা করেছেন। এ মামলায় যশোর সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের জামাল উদ্দীন ও কালীগঞ্জের চকদা গ্রামের জাহিদুল ইসলামকে আসামি করা হয়েছে।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই গৃহবধূর স্বামী একটি ডাকাতি মামলায় সাতক্ষীরা কারাগারে আটক আছেন। স্বামীর সঙ্গে দেখা করার জন্য তিনি মঙ্গলবার সকালে ওই কারাগারে আসেন। কিন্তু দেখা না হওয়ায় তিনি সেখানেই বসে ছিলেন। সন্ধ্যার দিকে জামাল উদ্দীন ও জাহিদুল ইসলাম তাঁকে অপহরণ করে নলতা মাখুরালি গ্রামের পিয়ার আলীর বাড়িতে নিয়ে যায়। রাতে সেখানে তারা তাঁকে ধর্ষণ করে। ধর্ষণের পর তাঁকে একটি ঘরের ভেতর শিকল দিয়ে বেেঁধ রাখা হয়।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) শেখ ফরিদ উদ্দীন জানান, গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে তাঁরা গত বৃহস্পতিবার পিয়ার আলীর বাড়ি থেকে ওই গৃহবধূকে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করেন। ধর্ষণের অভিযোগে হওয়া মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। বাড়ির মালিক পিয়ার আলী দাবি করেন, জাহিদুল ইসলাম স্ত্রী পরিচয় দিয়ে ওই গৃহবধূকে নিয়ে তাঁর বাড়িতে উঠেছিল।