সাতক্ষীরায় গ্রেপ্তার ৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় যৌথ অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত¯জেলার আটটি থানায় এই অভিযান চালায় পুলিশ, র‍্যাব ও বিজিবি।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন জামায়াত-শিবিরের কর্মী। বাকি ২১ জন বিভিন্ন নিয়মিত মামলার আসামি।

জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, নাশকতার আশঙ্কায় ওই অভিযান চালানো হয়।