প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় জামায়াত-শিবিরের পাঁচ কর্মীসহ ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বলেন, সদর থানায় ১৩ জন, কলারোয়া ও শ্যামনগরে পাঁচজন করে, কালীগঞ্জে চারজন, আশাশুনিতে তিনজন, তালা, দেবহাটা ও পাটকেলঘাটায় একজন করে গ্রেপ্তার হয়েছেন। তাঁদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।