প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর এক কর্মীসহ ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানা এলাকা থেকে এঁদের গ্রেপ্তার করে পুলিশ। এঁদের মধ্যে সদর থানায় ১০, কলারোয়ায় ৯, তালায় ১, কালিগঞ্জে ৫, শ্যামনগরে ৮, আশাশুনিতে ৭ জন এবং দেবহাটা ও পাটকেলঘাটায় ২ জন করে। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।