সাতক্ষীরায় গ্রেপ্তার ৫৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার অভিযোগে সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের নয়জন কর্মীসহ ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিএনপির একজন ও জামায়াতের আটজন কর্মী রয়েছেন। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।