সাতক্ষীরায় চিংড়ি চাষি সেবাকেন্দ্রের উদ্বোধন
সাতক্ষীরার দেবহাটায় গতকাল রোববার ‘সফল চিংড়িচাষি সেবাকেন্দ্রের’ উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক সংগঠন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার টেকসই কৃষি, খাদ্যনিরাপত্তা এবং সংযোগ (সফল) প্রকল্পের অধীনে এই কেন্দ্রটি চালু হলো। বেসরকারি সংগঠন উত্তরণ এই কেন্দ্রটি পরিচালনা করছে।
গতকাল কেন্দ্রটির উদ্বোধন করে নেদারল্যান্ডস দূতাবাসের খাদ্যনিরাপত্তা বিভাগের ফার্স্ট সেক্রেটারি লরেন্ট উম্যানস বলে, সফল চিংড়িচাষি সেবাকেন্দ্রের মাধ্যমে এই এলাকার চিংড়িচাষিরা চিংড়ি উৎপাদনের টেকসই পদ্ধতি এবং বাজারজাতকরণের বিষয়ে সহযোগিতা পাবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস দূতাবাসের পানিসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ফার্স্ট সেক্রেটারি ক্যারেল ডি গ্রুট, দূতাবাসের পানিসম্পদ ব্যবস্থাপনা বিভাগের উপদেষ্টা মাইকেল স্লোটেমা, সলিডারিডাডের কান্ট্রি ডিরেক্টর সেলিম রেজা হাসান, সফল প্রকল্পের সমন্বয়ক ইন্দু ভূষণ রায় প্রমুখ। বিজ্ঞপ্তি।