সাতক্ষীরায় চিংড়ির হ্যাচারির পাশ থেকে পাঁচটি বোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ফিরোজপুর এলাকায় একটি চিংড়ির হ্যাচারির কার্যালয়ের পাশ থেকে পাঁচটি বোমা উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল নয়টার দিকে বোমাগুলো উদ্ধার করা হয়।
কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ মেহেদি প্রথম আলো ডটকমকে জানান, সকাল নয়টার দিকে তিনি ফিরোজপুর এলাকার চিংড়ির হ্যাচারির কাছে একটি অফিসের পাশে পাঁচটি হাতবোমা পড়ে থাকতে দেখেন। এরপরই বিষয়টি তিনি কালীগঞ্জ থানায় জানান। পরে উপপরিদর্শক রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করেন।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোমাগুলো একটি পানিভর্তি বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে।