প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালার গোয়ালপোতা গ্রামে গত বুধবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে এক জাদুকরের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যশোরের কেশবপুরের কৃষ্ণনগর গ্রামের গোবিন্দ সরকার (৩৯) রাত ১০টার দিকে গোয়ালপোতা গ্রামের পূজামণ্ডপে জাদু দেখাচ্ছিলেন। হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। গোবিন্দ বেসরকারি একটি উন্নয়ন সংস্থার সাতক্ষীরা সদর থানার ব্রহ্মরাজপুর শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।