সাতক্ষীরায় জামায়াত ও শিবিরের দুজনসহ গ্রেপ্তার ৪৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় জামায়াত-শিবিরের দুজন কর্মীসহ ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে সদর থানা থেকে ২০ জন, কলারোয়ায় সাতজন, তালায় তিনজন, কালীগঞ্জে ছয়জন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে দুজন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটা থানার দুজন। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।