সাতক্ষীরায় জামায়াত ও শিবিরের সাত নেতা-কর্মী তিন দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরায় গ্রেপ্তার জামায়াত-শিবিরের সাতজন নেতা-কর্মীকে গতকাল সোমবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ১৭ জুলাই জামায়াত-শিবিরের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন সদর উপজেলার বৈকারি গ্রামের হাসানুজ্জামান (৩২), কালিয়ানী গ্রামের শফিকুল ইসলাম (৪৫), আবদুল কাদের (৪০), ছয়ঘরিয়া গ্রামের ইসরাফিল সরদার (৪৫), আগরদাড়ী গ্রামের আকরামুজ্জামান (৪৫), সাব্বির হোসেন (২৫) ও নাঈম সিদ্দিকী (২২)। রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে ওই দিনই তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।