সাতক্ষীরায় জামায়াত কার্যালয় থেকে তিন শিবির-কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপন বৈঠক ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গতকাল শনিবার বিকেলে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় জেলা জামায়াতের কার্যালয় থেকে ছাত্রশিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পাকিস্তানি পতাকা, ধর্মীয় বই-পুস্তক, লাঠিসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয় বলে পুলিশ দাবি করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল ওই কার্যালয়ে অভিযান চালায়। ওই সময় শিবিরকর্মীরা সেখানে গোপন সভা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁদের অনেকে পালিয়ে যান। পরে সেখান থেকে কলারোয়ার তামিম আহমেদ (২৪), কালীগঞ্জের ইকবাল হোসেন (২৩) ও সদর উপজেলার মনির হোসেনকে (২৪) গ্রেপ্তার করা হয়।