সাতক্ষীরায় জামায়াতের ২৭ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার ও গতকাল রোববার সাবেক এক সাংসদসহ জামায়াতে ইসলামীর ২৭ নেতা-কার্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্যামনগর থানার ওসি আলমগীর হোসেনের ভাষ্যমতে, শ্যামনগর উপজেলার সুরা গ্রামে দলের রমজাননগর ইউনিয়নের আমির আবদুল জলিলের বাড়িতে গোপন বৈঠক করার সময় শনিবার বিকেলে জামায়াতের ২৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে পালিয়ে যাওয়ার পর গতকাল ভোরে কেন্দ্রীয় সুরা সদস্য সাবেক সাংসদ নজরুল ইসলামকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা অহিদুজ্জামান, জামায়াত কর্মী ইস্রাফিল হোসেন, হাফিজুর রহমান, রফিকুল ইসলাম, আবদুল মান্নান, আমজাদ হোসেন, ছিদ্দিক গাজী, আবুল কালাম, মো. মোস্তফা জামান, মোমিনুর রহমান, আবদুল আজিজ, আবদুল মান্নান, আনিছুর রহমান, ইমাম হোসেন, আবদুল আজিজ, আবু বক্কর ছিদ্দিক, হাফিজুর রহমান, লুৎফর রহমান, আবদুল লতিফ, বাবলুর রহমান, আবদুল্লাহ গাজী, আবুল কালাম আজাদ, আবদুল মোতালেব, গনি আমিন, আবুল কালাম ও আলমগীর হোসেন। শ্যামনগর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আবদুল বারী জানান, তাঁদের মাসিক বৈঠকের সময় পুলিশ কোনো কারণ ছাড়াই তাঁদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে। ওসি আলমগীর জানান, গতকাল সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।