সাতক্ষীরায় জুয়েলার্স সমিতির ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরের বিমলা জুয়েলার্সে গত রোববার দিবাগত রাতে চুরি হয়েছে। চোরেরা দেড় লাখ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। শহরের শহীদ কাজল সরণিতে এ চুরির ঘটনা ঘটে।
এর আগে গত ১৩ জানুয়ারি শহরের আধুনিক জুয়েলার্সে চুরি হয়। ওই সময় চোরেরা প্রায় দুই কোটি টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
চুরির ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখা গতকাল সোমবার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করেছে।