সাতক্ষীরায় তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষ্য দেওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যা মামলার তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষ্য দেওয়ায় ওই মামলার আসামিরা চারজন সাক্ষীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছেন। গতকাল সোমবার সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের মোড়ে এ ঘটনা ঘটে।ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় জনতা এজাহারভুক্ত এক আসামিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আহত চারজনকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন উপজেলার নাংলা গ্রামের রেজাউল খাঁ, ঘোনা গ্রামের শাহজাহান শেখ, আজহারুল সরদার ও সুজন সাহা গ্রামের সাঈদা খাতুন।চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান শেখ জানান, অন্তঃসত্ত্বা গৃহবধূ রাবেয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আমীর হোসেন গতকাল বেলা ১১টার দিকে ঘটনাস্থল দক্ষিণ ঘোনা গ্রামে আসেন। তিনি সাতজন সাক্ষীর সাক্ষ্য নেন। শাহজাহান অভিযোগ করেন, দুপুর সাড়ে ১২টার দিকে তদন্ত কর্মকর্তা চলে যাওয়ার পর সাক্ষীরা ইসলামকাটি ইউনিয়ন পরিষদের মোড়ে গেলে মামলার প্রধান আসামি কোমরউদ্দিন শেখ, তার ভাই জহর শেখসহ কমপক্ষে ৩০ জন তাঁদের ওপর হামলা চালায়। এতে তিনিসহ চারজন আহত হন। ইউনিয়ন পরিষদের লোকজন তাঁদের উদ্ধার করেন। তাঁরাই মামলার এজাহারভুক্ত আসামি জহর শেখকে আটকের পর পুলিশে সোপর্দ করেন।নিহত গৃহবধূ রাবেয়া খাতুনের স্বামী রোকনউদ্দিন শেখ জানান, মামলায় এজাহারভুক্ত ১২ আসামির মধ্যে পাঁচজন জেলহাজতে রয়েছেন। অন্যরা বিভিন্ন সময় বাদী ও সাক্ষীকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।তদন্ত কর্মকর্তা আমীর হোসেন জানান, ঘটনা জানার পর তিনি তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান সনৎ কুমার ও তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর ছিদ্দিককে জানিয়েছেন। গত ১৬ এপ্রিল জমি নিয়ে বিরোধের জের ধরে দক্ষিণ ঘোনা গ্রামের রোকনউদ্দিন শেখের স্ত্রী রাবেয়া খাতুনকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওই মামলা করা হয়।