প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত নাশকতার পরিকল্পনার দায়ে তিন ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহমঞ্চদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্ত তিনজনই জামায়াত কর্মী। তাঁরা হলেন কালীগঞ্জ উপজেলার তারালী গ্রামের আবদুল বারী সরদারের ছেলে আসাদুজ্জামান সরদার (৪০), একই উপজেলার পশ্চিম নারায়ণপুর গ্রামের জহিরউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৭) ও রুস্তম আলী মীরের ছেলে মোশারফ হোসেন (৩৫)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, ওই তিন ব্যক্তিকে উপজেলার নিজ নিজ এলাকা থেকে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে আটক করে পুলিশ। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।