সাতক্ষীরায় নবজাতক হত্যার দায়ে এক নারীকে মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় নবজাতক হত্যার দায়ে রিজিয়া খাতুন (২৫) নামের এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ আদেশ দেন।
রিজিয়া উপজেলার রহিমপুর গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা আদালতের পিপি ওসমান গনি বলেন, ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি উপজেলার রহিমপুর গ্রামের আবদুস সাত্তারের পুকুরপাড় থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়। সে সময় এলাকার কয়েকজন অভিযোগ করে বলেন, ওই গ্রামের রিজিয়া ও পাশের পাইকাড়া গ্রামের আবুল কাসেম কাপালীর বিবাহবহির্ভূত সম্পর্কের সন্তান ছিল ওই নবজাতক। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে প্রথমে অপমৃত্যু মামলা করলেও ময়নাতদন্তে ওই নবজাতককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদন দেওয়া হয়। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তর হলে পুলিশ রিজিয়া ও আবুল কাশেমকে গ্রেপ্তার করে।