সাতক্ষীরায় পরিবহন ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়ক ও আঞ্চলিক সড়কে নছিমন, করিমনসহ সব ধরনের অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে আজ বুধবার ভোর ছয়টা থেকে সাতক্ষীরার ১০টি যাত্রাপথে বাস ও ঢাকাগামী পরিবহনে ধর্মঘট শুরু হচ্ছে। গতকাল মঙ্গলবার সাতক্ষীরা শ্রমিক কল্যাণ ঐক্য পরিষদ এ কর্মসূচির ঘোষণা দেয়। পরিষদের আহ্বায়ক শেখ মোকসুদুর রহমান বলেন, মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি ও মহেন্দ্র চলাচল বন্ধের দাবি দীর্ঘদিন ধরে জানানো হচ্ছে। প্রশাসন বারবার আশ্বাস দিয়েও কোনো পদক্ষেপ নিচ্ছে না। শ্রমিকদের পাঁচটি সংগঠনের নেতা-কর্মীরা সম্প্রতি সভা করে সাতক্ষীরা-খুলনা, সাতক্ষীরা-যশোর, সাতক্ষীরা-শ্যামনগর, সাতক্ষীরা-আশাশুনি, সাতক্ষীরা-বাঁকা, সাতক্ষীরা-বৈকারিসহ জেলার ১০টি যাত্রাপথে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়।