সাতক্ষীরায় পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার পাটকেলঘাটার যুগিপুকুরিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা চাচাতো ভাই-বোন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এই দুই শিশু হলো যুগিপুকুরিয়া গ্রামের সাইফুল সরদারের মেয়ে শুভা খাতুন (৫) ও শরিফুল সরদারের ছেলে নাইমুল ইসলাম শুভ (৪)। তারা উভয়েই বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল।
স্থানীয়রা বলেন, শুভা ও শুভ বাড়ির পাশে পুকুরের ধারে খেলা করছিল। কোনো এক ফাঁকে তারা পানিতে পড়ে যায়। পরে তাদের স্বজনেরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে নেমে মরদেহ দুটি উদ্ধার করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দুই ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।