সাতক্ষীরায় পুকুরে বিষ দিয়ে পোনা ও মা-মাছ নিধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একদল দুর্বৃত্ত একটি মাছের হ্যাচারির কয়েকটি পুকুরে বিষ দিয়ে ২০ লাখ মাছের পোনা ও আট হাজার ডিমওয়ালা মাছ নিধন করেছে। সোমবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার যমুনা সায়েন্টিফিক হ্যাচারি অ্যান্ড ফিশারিতে এ ঘটনা ঘটে।সদর উপজেলার ছয়ঘরিয়া-বাঁশঘাটা মোড়ে অবস্থিত যমুনা সায়েন্টিফিক হ্যাচারি অ্যান্ড ফিশারির মালিক আজাহারুল ইসলাম এবং এম এ খালেক দাবি করেন, সোমবার রাতে দুর্বৃত্তরা তাঁদের হ্যাচারির কয়েকটি পুকুরে বিষ ঢেলে দেয়। গত মঙ্গলবার সকালে তাঁরা পুকুরপাড়ে এসে অনেক মরা মাছ ভাসতে দেখেন। এতে তাঁদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় আজাহারুল ইসলাম একটি অভিযোগ দায়ের করেছেন। এসআই আবদুল বারী ঘটনাস্থল পরিদর্শন করে মাছ নিধন করার সত্যতা পেয়েছেন।