সাতক্ষীরায় পুলিশের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবলীগের সভাপতি জি এম আবদুল কাদেরকে নির্যাতনের অভিযোগে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান, উপপরিদর্শক (এসআই) আবু জাফর ও নাম উল্লেখ না করে তিনজন কনস্টেবলের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন আবদুল কাদেরের ভাগনে জহির ইকবাল। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। এসআই আবু জাফরকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।মামলার বাদী জহির ইকবাল জানান, গত শনিবার থানার সামনে থেকে তাঁর মামাকে আটক করা হয়। এরপর তাঁকে মারধর করে পুলিশ। এতে তাঁর দুটি আঙুল ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে এই অপরাধ ঢাকতে তাঁর বিরুদ্ধে কয়েকটি মিথ্যা মামলা দেওয়া হয়।