সাতক্ষীরায় পৃথক স্থানে একই বাসের চাপায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় গত মঙ্গলবার রাতে একই বাসের চাপায় নছিমনচালক ও একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার মাধবকাটি গ্রামের ওমর আলীর ছেলে নছিমনচালক এছাক আলী সরদার (৫২) ও কলারোয়ার রুদ্রপুর গ্রামের কিসমত দালালের ছেলে মেজবাহার দালাল (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে আটটার দিকে ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস কলারোয়ার যুগিবাড়ী মোড়ে একটি নছিমনকে (শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার যান) চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এছাক আলী সরদার মারা যান। এরপর বাসটি সদর উপজেলার ছয়ঘরিয়া মোড়ে এসে বাঁশবোঝাই ইঞ্জিনচালিত একটি ভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বাঁশ ব্যবসায়ী মেজবাহার দালাল মারা যান। আহত হন তাঁর ভাই আল আমিন দালাল। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।