সাতক্ষীরায় প্রতারণার অভিযোগে এনজিওর পরিচালকসহ গ্রেপ্তার ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতারণার মাধ্যমে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরায় ‘মানবসেবা’ নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) পরিচালকসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এনজিওর পরিচালক লাভলি পারভীন, কর্মকর্তা হাফিজুর রহমান, সোহাগ হোসেন, রাম প্রসাদ মণ্ডল, আল আমিন, আনোয়ারা খাতুন, আদিত্য মল্লিক ও স্বপন কুমার।